জাতীয় সড়ক দিয়ে বাইকে করে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের রুপাহার ব্রীজে। স্থায়ী সুত্রে জানা যায়, কলকাতা থেকে মোটর বাইকে চেপে স্বামী-স্ত্রী শিলিগুড়ির উদ্দেশ্যে বেড় হন। এদিন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের রুপাহার ব্রীজ হয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় পেছন থেকে একটি গাড়ি তাদের বাইকে ধাক্কা মারে বলে অভিযোগ। যার ফলে বাইকটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা রেলিংয়ে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হন স্বামী স্ত্রী দুজনেই। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা দুইজনকে রায়গঞ্জ সুপার স্পেশালিষ্ট হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসা চলাকালীন স্বামীর মৃত্য হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই ব্যক্তির নাম জিতেন্দ্র নন্দন (৩৬)। আহত স্ত্রীর নাম অদিতি নন্দন (৩০)। তাঁরা হুগলি জেলার মগরা থানার বাঁশবেরিয়ার বাসিন্দা। জানা যায় পাহাড় ভ্রমণের উদ্দেশ্যে বাড়ি থেকে মোটোর বাইক নিয়ে বেরিয়েছিলেন স্বামী-স্ত্রী। এদিকে দুর্ঘটনায় স্বামীর মৃত্যু সংবাদ এখনও কানে পৌঁছয়নি স্ত্রীর। দুর্ঘটনাগ্রস্থ দম্পতির পরিজনদের খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/v40zwiMac-g